1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি - Stbanglatv.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলার মোড় এলাকায় একটি বটগাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে। এসআরবি সূত্রে জানা যায়, শেখটোলার মোড়ের বটগাছের গোড়ায় অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আভিযানিক দল। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে লাল কসটেপে মোড়ানো একটি এবং কালো কসটেপে মোড়ানো একটি, মোট দুটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু বিধি মোতাবেক উদ্ধার ও জব্দ করা হয়। অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা বস্তুগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে রেখে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি