1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিহত তৌফিকের পরিবারের পাশে গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরি পেলেন স্ত্রী - Stbanglatv.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

নিহত তৌফিকের পরিবারের পাশে গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরি পেলেন স্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আহত হয়ে প্রাণ হারানো পোশাকশ্রমিক তৌফিক শেখের পরিবারের দায়িত্ব নেওয়ার উদ্যোগ নিয়েছে তাঁর কর্মস্থল লায়লা স্টাইলস লিমিটেড। তৌফিকের স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি তাঁদের সন্তানের দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে তৌফিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় পরিবারের আর্থিক সহায়তা হিসেবে তৌফিকের স্ত্রীর হাতে দুই লাখ টাকা তুলে দেওয়া হয়।
এ ছাড়া বিক্রি হয়ে যাওয়া বসতভিটার জায়গা ফিরিয়ে নেওয়ার জন্য আরও ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মিন্টু সাহা জানান, তৌফিক তাঁদের কারখানার কাটিং বিভাগে কাজ করতেন। তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। পরিবারটি যেন ভবিষ্যতে আর্থিক সংকটে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে স্ত্রীকে চাকরি দেওয়া এবং সন্তানের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর গাজীপুর সদর উপজেলার তালহা গার্মেন্টসের সামনে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন তৌফিক। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর তাঁর মৃত্যু হয়।
তৌফিকের মৃত্যুর পর তাঁর স্ত্রী ও সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়ে পরিবারটি কঠিন পরিস্থিতির মুখে পড়ে। এমন অবস্থায় কর্মস্থল কর্তৃপক্ষের সহযোগিতার উদ্যোগ পরিবারটির জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি