1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি - Stbanglatv.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ শয্যা জেলা হাসপাতালে নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১২ জন নারী। বর্তমানে এ হাসপাতালে ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এ হাসপাতালে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১২৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। প্রতিবেদনে এ হাসপাতালে ডেঙ্গুতে মোট ৮ জন মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ২ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এ উপজেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০৭ জন। গোমস্তাপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন পুরুষ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন।নাচোল উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। এ উপজেলায় চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ১১১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। এ ছাড়া ভোলাহাট উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন পুরুষ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৭ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন।
স্বাস্থ্য বিভাগের এ পরিসংখ্যান অনুযায়ী, জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি অব্যাহত রয়েছে। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতা বাড়ানো জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি