1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা - Stbanglatv.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদক সেবনের দায়ে সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- বারঘরিয়ার মো. নাইমুল হক নাসিম, মহারাজপুর জাতীপাড়ার তরুণ কর্মকার (৪২), লক্ষ্মীপুর বারঘরিয়ার মো. তহিদুল ইসলাম (৪৩), একই এলাকার মো.বরজাহান আলী (৫০), মো. আব্দুল সালাম (৫৮), বারঘরিয়া বাজারের পঞ্চ কুমার পাল (৫৬) এবং বারঘরিয়া বিশ্বাসপাড়ার মো. মামুন বিশ্বাস (৪০)। এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, মাদক সেবন শুধু ব্যক্তির নিজের ক্ষতি করে না, বরং পরিবার ও সমাজেও নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের কারণে সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হয়। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং এ বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি