1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসব স্থগিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসব স্থগিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্লাটিনাম জুবিলি উৎসব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত নভেম্বর ও ডিসেম্বর মাসে একাডেমিক কার্যক্রম এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যস্তসূচি থাকায় পূর্বনির্ধারিত সময়ে উৎসবটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ উৎসব উদযাপনের আয়োজন করা হবে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রওশনয়ারা জানান, অনিবার্য কারণে অনুষ্ঠানটির আয়োজন পিছিয়ে দিতে হওয়ায় তিনি আন্তরিকভাবে দুঃখিত। তবে পরবর্তীতে উপযুক্ত সময়ে উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে যেসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী প্লাটিনাম জুবিলি উৎসবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাঁদের বিষয়ে খুব দ্রুতই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উৎসব ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। উৎসবের নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি