1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাউজান থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও সফল অভিযান: ১৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ১ - Stbanglatv.com
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

রাউজান থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও সফল অভিযান: ১৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

 

বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান

 

রাউজান থানা পুলিশের দ্রুত ও সফল অভিযানে ছিনতাইকৃত ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

গত ১১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে রাউজান থানাধীন ১নং হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর সাকিনস্থ সেবাখোলা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

ঘটনার শিকার মোঃ আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির (২৬) তার কাতার প্রবাসী চাচাতো ভাই মোঃ রাসেলের অ্যাকাউন্ট থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে চাচাতো ভাইয়ের বসতবাড়ি নির্মাণের জন্য ইট ক্রয়ের অগ্রিম টাকা প্রদানের উদ্দেশ্যে মোঃ রোহান (১৮) ও মোঃ আরফাত (২২)-কে সঙ্গে নিয়ে প্রাইভেটকারযোগে হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন এলাকার একটি ইটভাটার উদ্দেশ্যে রওনা হন।

 

বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে তাদের বহনকারী প্রাইভেটকারটি সেবাখোলা এলাকায় পৌঁছালে ৫-৬ জন দুষ্কৃতিকারী প্রাইভেটকারটির গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করে ভুক্তভোগীর কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার সংবাদ প্রাপ্তির পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম তাৎক্ষণিকভাবে রাউজান থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

 

রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জান্নাতুন নাঈম রাজন ও এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আমিন-এর নেতৃত্বে পুলিশের বিশেষ আভিযানিক দল ঘটনাস্থল, সম্ভাব্য পালানোর পথ ও আশপাশের এলাকায় তাৎক্ষণিকভাবে তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে।

 

দ্রুত গোয়েন্দা তৎপরতা, তথ্য-প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং মাঠপর্যায়ের সমন্বিত অভিযানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে, একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে, রাউজান থানাধীন ১নং হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরে সিকদার বাড়িতে অভিযান পরিচালনা করে মামলার আসামি মোঃ জয়নাল আবেদীন (৫২)-কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বসতঘরের খাটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিনতাইকৃত নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় জড়িত অপরাপর আসামিদের দ্রুত গ্রেফতার এবং ছিনতাইকৃত অবশিষ্ট ৬ লাখ টাকা উদ্ধারের লক্ষ্যে রাউজান থানা পুলিশের একাধিক টিমের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি