1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ফখরুল ইসলাম সিআইপি - Stbanglatv.com
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ফখরুল ইসলাম সিআইপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

 

বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান

অর্থাভাবে সন্তানের চিকিৎসা করাতে না পারা একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক ও শিল্পোদ্যোক্তা ফখরুল ইসলাম সিআইপি।

 

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসহায় পরিবারের শিশু সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন তার নজরে আসে। বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে বারইয়ারহাট পৌরসভার শেখা ইনসাফ হাসপাতালে নিজে উপস্থিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শিশুটির চিকিৎসার জন্য ১৮ হাজার টাকা নগদ প্রদান করেন।

 

এ সময় তিনি শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এবং চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

ফখরুল ইসলাম সিআইপি’র এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটির মধ্যে। তার এমন সহমর্মিতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

 

মানবিক এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি