1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২ - Stbanglatv.com
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

 

বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাত ও আগের রাতে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মো. ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিআর-২৩৭/২৬ (জোরারগঞ্জ থানা), পেনাল কোডের ৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) ধারার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহরীয়ার হোসেন তারেক (পিতা: সিরাজদ্দৌল্লা)কে গত ৬ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকার জামালপুরস্থ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

অপরদিকে, এএসআই (নিঃ) মো. আব্দুল মমিন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে দায়রা-৩৩০/২৩, জিআর-২৯৬/২২, পটিয়া থানার মামলা নং-১০(০৮)২০২২-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(ক) ধারায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাফায়েত হোসেন নয়ন (পিতা: ছালেহ আহমদ)-কে ৭ আগস্ট ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি