
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দ্রুত দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ কোনো ধরনের কর্মসূচি বা অনুষ্ঠান করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।
শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম মাদানী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জামিয়া ইউনুসিয়ার প্রতি গভীর ভালোবাসা ও আবেগ রয়েছে। জামিয়া বা এর বিরুদ্ধে কোনো ঘটনা ঘটলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তা রক্ষায় এগিয়ে আসেন।
তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না।
তবে ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহর শারীরিক গঠন বা গায়ের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি না করার আহ্বান জানান রফিকুল ইসলাম মাদানী।
তিনি আরও বলেন, প্রতিবাদও সুন্দর ও দায়িত্বশীল হওয়া উচিত। হাসনাত আবদুল্লাহ দ্রুত দুঃখপ্রকাশ করে বিষয়টির সমাধান করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
© All rights reserved © 2023
Leave a Reply