1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিরসরাইয়ে ফখরুল ইসলাম খান সিআইপি’র উদ্যোগে ৫ শতাধিক গাছের চারা বিতরণ - Stbanglatv.com
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মিরসরাইয়ে ফখরুল ইসলাম খান সিআইপি’র উদ্যোগে ৫ শতাধিক গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

 

সাকিব চৌধুরী (চট্টগ্রাম)

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১২টায় উপজেলার শান্তিরহাটস্থ সানফ্লাওয়ার গ্রামার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং ইউএই আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম খান, সিআইপি। তিনি বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার (কেন্দ্রীয় কমিটি, সংযুক্ত আরব আমিরাত) প্রতিষ্ঠাতা ও সভাপতি।

চারা বিতরণকালে ফখরুল ইসলাম খান বলেন, “একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজই করে না, বরং মানুষের জীবন, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি শিক্ষার্থী ও নাগরিকের অন্তত একটি করে গাছ রোপণ এবং তা নিয়মিত পরিচর্যা করা উচিত।”

সানফ্লাওয়ার গ্রামার স্কুলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন আন্দোলন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি