1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রহনপুরে ডিএনসির অভিযানে ভারতীয় মাদক এস্কাফ সিরাপ জব্দ, আটক ১ - Stbanglatv.com
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

রহনপুরে ডিএনসির অভিযানে ভারতীয় মাদক এস্কাফ সিরাপ জব্দ, আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ (ESkuf) সিরাপ ও একটি চার্জার অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। সোমবার (২৯ জুন ) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার স্টেশনপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বহিপাড়া এলাকার বাসিন্দা মো. রাকিবুল ইসলাম (২৮)। তিনি মো. মুনিরুল ইসলাম ও মোসা. আমেনা বেগমের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং একটি চার্জার অটোভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি