1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১ Time View

মোঃ জহির খান, বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে মজুদ রাখা ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ বারইয়ারহাট পৌরসভাস্থ এসএ পরিবহন সংলগ্ন খোলা জায়গায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সেখানে রাখা ৬টি সুতলির বস্তা তল্লাশি করে প্রতিটি বস্তা থেকে ৩০ পিস করে মোট (৩০×৬) = ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়িগুলো শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে চোরাচালানের মাধ্যমে বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত শাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে আরও কঠোর নজরদারির দাবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি