
হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১০টায় সরেজমিনে পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
পরিদর্শনের শুরুতে তিনি উপজেলা প্রশাসন কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম, সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার খোঁজখবর নেন এবং সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক পরিদর্শনকালে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন। এছাড়া কৃষকদের মাঝে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ, তাড়াইল উপজেলা পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা কৃষি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষা কার্যক্রমের মান, ভূমি সেবার গুণগত মান, কৃষি সম্প্রসারণ কার্যক্রম এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও কৃষি সেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সার্বিক কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করেন তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।
© All rights reserved © 2023
Leave a Reply