1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে বাংলাদেশ স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ২৯ সদস্যের কমিটি পুনর্গঠন - Stbanglatv.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

তাড়াইলে বাংলাদেশ স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ২৯ সদস্যের কমিটি পুনর্গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪ Time View

 

হুমায়ূন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

বাংলাদেশ স্কাউটস, তাড়াইল উপজেলার ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ১১টায় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস তাড়াইল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউট কমিশনার এনামুল হক খানসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, উপজেলা স্কাউট সম্পাদক নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলা কমিশনার এবং সারোয়ার আলম জেলা সহকারী কমিশনার পদে নির্বাচিত হওয়ায় উপজেলা কমিটির দুটি পদ শূন্য হয়ে পড়ে।

পরবর্তীতে শূন্য পদগুলো পূরণ এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম-কে উপজেলা স্কাউট সম্পাদক, শুয়াইব খান রাজন-কে উপজেলা কাব লিডার এবং কাজলা আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুব আলম-কে উপজেলা স্কাউট লিডার হিসেবে মনোনীত করা হয়।

এ সময় সর্বসম্মতিক্রমে ২৯ সদস্যবিশিষ্ট তাড়াইল উপজেলা স্কাউট কমিটি পুনর্গঠন করা হয়। সভায় স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি