1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রধানমন্ত্রীর হাত থেকে রানার্সআপ মেডেল নিল ফুলবাড়িয়ার খুদে ফুটবলার মিতুল - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর হাত থেকে রানার্সআপ মেডেল নিল ফুলবাড়িয়ার খুদে ফুটবলার মিতুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২ Time View

 

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। এই প্রতিযোগিতায় রানার্সআপ দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে মেডেল ও নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেছে ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্বকারী খুদে ফুটবলার মিতুল হাসান।

 

মিতুল হাসান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের মৌহাতলা এলাকার মুরাদ হাসানের ১৩ বছর বয়সী ছেলে। বর্তমানে সে ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অদম্য টান ছিল মিতুলের। তার ফুটবল যাত্রার শুরুটা হয়েছিল প্রতিবেশী রিফাত আহমেদ রিজভীর হাত ধরে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে। নিজের দক্ষতা আরও শাণিত করতে মিতুল নিয়মিত অনুশীলন শুরু করে ফুলবাড়ীয়ার কেশরগঞ্জ বাজারের কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমিতে। পড়ালেখার পাশাপাশি ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থাকায় দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পর সে দ্রুতই স্কুল দলের প্রাণ হয়ে ওঠে। তার নৈপুণ্যেই দলটি বিভাগীয় গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

 

আর্মি স্টেডিয়ামে আয়োজিত চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুদে ফুটবলারদের মাঝে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর হাত থেকে মেডেল গ্রহণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত মিতুল। সে জানায়, এই স্বীকৃতি তার আগামী দিনের ফুটবলের পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

মিতুলের এই সাফল্যে ফুলবাড়িয়া ও ত্রিশালসহ পুরো ময়মনসিংহ অঞ্চলে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অভিমত, মিতুলের মতো প্রতিভাবান খেলোয়াড়রা সঠিক পৃষ্ঠপোষকতা ও উন্নত প্রশিক্ষণের সুযোগ পেলে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে দেশের গৌরব বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি