
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।
রোববার (১৪ জুন) পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশকে চিঠি দিয়ে বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।
এর আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের করে দুদক। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়।
তবে গ্রেপ্তারের পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply