1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ - Stbanglatv.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৩৫ বোতল নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ ও ১৭ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করে। একই দিন রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দ করা সিরাপ ও মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। বিজিবি আরও জানায়, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবির পরিচালিত বিভিন্ন অভিযানে এ পর্যন্ত একজন আসামিসহ ২৩৭ বোতল বিভিন্ন ধরনের ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৫৩ বোতল মদ জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি