
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সিটি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও নবাবগঞ্জ সিটি কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোহাঃ আমানুল্লাহ । এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে হলে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে হবে। তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
© All rights reserved © 2023
Leave a Reply