1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে “কর্মী শিক্ষা শিবির–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ-এর নূর মোহাম্মদ খাঁন মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তাকুর রহমান জাহিদ।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব-এর সভাপতিত্বে এবং শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রহমান-এর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দক্ষ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রমের বিকল্প নেই। কর্মীদের ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, দিকনির্দেশনামূলক বক্তব্য এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে শহর শাখার ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি