1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব -এমপি ড. মোঃ কেরামত আলী - Stbanglatv.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব —–এমপি ড. মোঃ কেরামত আলী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ Time View

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসহায়, দুস্থ ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ব্যয় এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি মো. বাবুল ইসলাম এবং শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি ও মেয়র প্রার্থী আব্দুর রউফ। অনুষ্ঠান শেষে আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয়দের মতে, এ সহায়তা কর্মসূচি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি