1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত এসকাফ-চকোপ্লাস উদ্ধার, গ্রেফতার ২ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত এসকাফ-চকোপ্লাস উদ্ধার, গ্রেফতার ২

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত কথিত এসকাফ ও চকোপ্লাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাত ৩টা ২৫ মিনিটে সদর মডেল থানার পৌর এলাকার রেহাইচর গ্রামে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. ইমন আলী (২৫), পিতা তোজাম্মেল আলী, বর্তমান ঠিকানা কদমতলা, এবং চন্দন সিংহ (২২), পিতা মৃত অনিল সিংহ, গ্রাম মনাকষা নামোটোলা, উভয়েই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে ৩২০ বোতল কোডিন মিশ্রিত কথিত এসকাফ ও চকোপ্লাস সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি