1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএনপির দলীয় কোন্দলে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসন হারিয়েছে দল: আশরাফুল হক - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বিএনপির দলীয় কোন্দলে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসন হারিয়েছে দল: আশরাফুল হক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে দলকে মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০ ঘটিকায় ১৫ নং নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “বিএনপিকে আরও শক্তিশালী করতে হলে নিজেদের মধ্যে ভেদাভেদ ও বিভক্তি ভুলে গিয়ে আগামী দিনের জন্য চাঁপাইনবাবগঞ্জে একটি নতুন ও ঐক্যবদ্ধ বিএনপি সংগঠন গড়ে তুলতে হবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” আশরাফুল হক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জে যোগ্য ও ত্যাগী নেতাদের নেতৃত্বে আনার আহ্বান জানিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী দলের সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাব। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থে কাজ করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে এখন থেকেই সংঘবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”বিএনপির এই নেতা আশা প্রকাশ করে বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি