1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফেনীর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৪১ লাখ ২০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ফেনীর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৪১ লাখ ২০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮ Time View

 

বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান

ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। বৃহস্পতিবার (১১ জুন) জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের বিশেষ টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত পথে অবৈধভাবে দেশে আনা এসব পণ্য পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে চোরাচালান কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য আরও কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি