
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তাঁর বিরুদ্ধে প্রকাশিত রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত থাকলেও ব্যবস্থাপনা পরিচালক নন এবং অভিযোগের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। এ ধরনের সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
সেনাবাহিনীর উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন ৮৪ জন
খাগড়াছড়ির মহালছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের মাধ্যমে ৮৪ জন নারী-পুরুষ নতুনভাবে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। দুর্গম অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ব্যয় সেনা জোন বহন করেছে।
বাজেট নিয়ে হতাশা প্রকাশ বিটিএমএ সভাপতির
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা না করেই বাজেট প্রণয়ন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, শিল্পখাতের সমস্যাগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। উচ্চ সুদের হার, মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান ঝুঁকির মুখে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়াতে বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠকে কৃষি, পানি ব্যবস্থাপনা, টেক্সটাইল, শিক্ষা ও কর্মসংস্থান খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশ পারস্পরিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে গুরুত্ব
বাংলাদেশ ও জার্মানি রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে। বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply