1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অসুস্থ ও প্রতিবন্ধীর পাশে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান  - Stbanglatv.com
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

অসুস্থ ও প্রতিবন্ধীর পাশে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

 

মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অসহায় ও দুঃস্থ দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মাঝে ত্রাণ তহবিলের সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান দুর্জয় দুইজন অসহায় ব্যক্তির দুর্দশার কথা তুলে ধরে সহযোগিতার আহ্বান জানান। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি সোলাগাড়ি গ্রামের মোঃ মোস্তাফিজার রহমান (পিতা: জয়নাল আবেদীন) দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসার অভাবে তিনি বর্তমানে বাড়িতে শয্যাশায়ী। কর্মক্ষমতা হারিয়ে পরিবারসহ মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

অন্যদিকে, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ (খামাড়) গ্রামের মোঃ শফিকুল ইসলাম (পিতা: নুর হোসেন) একজন শারীরিক প্রতিবন্ধী। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল।

বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তাদের অফিসে ডেকে এনে ত্রাণ তহবিলের আওতায় সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি মোস্তাফিজার রহমানের চিকিৎসা সহায়তা এবং শফিকুল ইসলামকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান নিজ হাতে এ সহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান দুর্জয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ছাত্রনেতা মশিউর রহমান দুর্জয় বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সবার সামান্য সহযোগিতাই একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।”

উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সহায়তা পাওয়া পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি