1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবানে মজুদকৃত ডিজেলের কাগজপত্র প্রদর্শণে ব্যার্থ দোকানের সামনে উক্ত ডিজেলের মূল্য তালিকা না থাকায় অর্থ দন্ড প্রদান  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

বান্দরবানে মজুদকৃত ডিজেলের কাগজপত্র প্রদর্শণে ব্যার্থ দোকানের সামনে উক্ত ডিজেলের মূল্য তালিকা না থাকায় অর্থ দন্ড প্রদান 

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

 

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধির

অদ্য ০১/০৪/২০২৬খ্রিঃ তারিখ দুপুর অনুমান ২টায় বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভার থানচী বাসস্টেশন এলাকায় মোঃ আবু আবদুল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা মহোদয় আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত বান্দরবান সদর থানার অফিসার ফোর্সের সহায়তায় মজুদকৃত ডিজেল এর প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শণ করতে না পারায় দোকানের সামনে উক্ত ডিজেলের মূল্য তারিখ উল্লেখ না থাকার কারনে উৎস পাল(২০), পিতা- বিম্বজিত পাল, মাতা- রতনা পাল, সাং- হাফেজঘোনা, হিলটপ সংলগ্ন, থানা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান পার্বত্য জেলাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে ২০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

 

এছাড়াও উক্ত এলাকায় গাড়ি চেকিং এর সময় মোঃ ইস্রাফিল(১৯), পিতা- মোঃ বাদশা শেখ, মাতা- মোসাঃ লিলি আক্তার, সাং- সাং- হাফেজঘোনা, থানা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান পার্বত্য জেলা এর পিকআপ গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স না থাকা তাকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে ৫০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি