1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিঠামইনে হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু।  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মিঠামইনে হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু। 

মোহাম্মদ রাসেল,(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ 
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৯০ Time View

মো:রাসেল (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম)কিশোরগঞ্জ প্রতিনিধি

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর পার্শ্ববর্তী বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শরীফ মিয়া (৪০) ঢাকী ইউনিয়নের মুন্সিপুর গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেল ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি