
স্টাফ রিপোর্টার: হুমায়ুন রশিদ জুয়েল
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ইছাপশর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া আবু তাহের আজ এলাকায় এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও দ্বীন, ধর্ম ও পবিত্র কোরআনের প্রতি তার অগাধ ভালোবাসা ও নিষ্ঠা তাকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি শুধু নিজের পরিবারকেই আগলে রাখেননি, বরং পিতৃহীন অবস্থায় ভাই-বোনদের মানুষ করে তুলেছেন। পাশাপাশি নিজের সাত ছেলে ও চার মেয়েকে কোরআনের হাফেজ ও আলেম হিসেবে গড়ে তোলার বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
জানা গেছে, চলতি ২০২৬ সালের পবিত্র রমজানে তার সাত ছেলে দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত সাতটি মসজিদে তারাবির নামাজে ইমামতি করেছেন। ঢাকার মতিঝিল, ক্যান্টনমেন্ট ও মুগদাসহ বিভিন্ন এলাকায় তারা কোরআনের খতম তারাবির মাধ্যমে মুসল্লিদের ইবাদতে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
আবু তাহেরের এই অর্জন শুধু তার পরিবারের গৌরব নয়, বরং সমগ্র মুসলিম সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। এলাকার মানুষ তাকে একজন সৎ, সাহসী, পরহেজগার ও সমাজসেবক হিসেবে জানেন।
তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রায় ১৫ থেকে ২০টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি কিংবা মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যায়, অনাচার, মাদক ও জুয়ার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এলাকাবাসীর কাছে প্রশংসিত।
এছাড়াও দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তিনি মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। গ্রামীণ সালিশ ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতেও তার
© All rights reserved © 2023
Leave a Reply