1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রক্তাক্ত খুলনা: ১৫ দিনে ১১ প্রাণহানি, ডাকবাংলায় মেয়ের সামনেই শ্রমিক দল নেতাকে খুন - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

রক্তাক্ত খুলনা: ১৫ দিনে ১১ প্রাণহানি, ডাকবাংলায় মেয়ের সামনেই শ্রমিক দল নেতাকে খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৮২ Time View

 

মো: ইউসুফ শেখ, খুলনা

খুলনা মহানগরী ও জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত মাত্র দুই সপ্তাহে জেলায় অন্তত ১১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে গত চার দিনেই প্রাণ হারিয়েছেন ৩ জন। একের পর এক প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

গত বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে খুলনা মহানগরীর ব্যস্ততম ডাকবাংলা মোড়ে পরিবারের সঙ্গে ঈদের কেনাকাটা করতে এসে নির্মমভাবে খুন হন রূপসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ (৫৫)। ৬-৭ জন হামলাকারী তার স্ত্রী ও মেয়ের সামনেই তাকে প্রথমে কুপিয়ে জখম করে এবং পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। ঘাতক মাসুম বিল্লাহ হত্যার পরপরই পালানোর সময় স্থানীয় জনতা ও ট্রাফিক পুলিশ ‘অশোক ঘোষ’ নামের এক ভাড়াটে খুনিকে একটি বিদেশি পিস্তলসহ হাতেনাতে আটক করে।

ধারাবাহিক হত্যাকাণ্ড, গত ২৬ ফেব্রুয়ারি খানজাহান আলী থানা এলাকায় মোটরসাইকেল গ্যারেজের সম্মুখে ব্যবসায়ী শেখ সোহেলকে গুলি করে হত্যা করা হয়। এর একদিন পরেই ২৭ ফেব্রুয়ারি দিঘলিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের হাতে খুন হন যুবদল নেতা মুরাদ খাঁ।

এবং গত ২০ ফেব্রুয়ারি ভৈরব নদ থেকে উদ্ধার করা হয় নিখোঁজ ইজি-বাইক চালক রানা হাওলাদারের বস্তাবন্দি মরদেহ।

গত ২ সপ্তাহের পরিসংখ্যানে দেখা গেছে, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার ডাকবাংলা, দিঘলিয়া এবং খানজাহান আলী এলাকায় খুন হয়েছেন ৪ জন। ছিনতাই ও নিখোজের পর খুন হয়েছেন ৩ জন দৌলতপুর, ও ভৈরব নদ এলাকা এবং অন্যান্য সহিংসতায় জেলার বিভিন্ন উপজেলায় খুন হয়েছেন ৪ জন মোট হত্যাকান্ড ১১ জন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানিয়েছেন, অধিকাংশ হত্যাকাণ্ডই পরিকল্পিত। অস্ত্র উদ্ধার ও অপরাধীদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি