
মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং এলাকায় অবস্থিত দুইটি অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করিয়াছেন। অভিযানে বিভিন্ন অনিয়ম ও পরিবেশবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুইটি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন।
অভিযানকালে ফাইতং এলাকায় অবস্থিত কেবিসি ও বিবিসি নামক দুইটি ইটভাটায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। তদন্তে দেখা যায়, ইটভাটা দুটি প্রয়োজনীয় অনুমোদন ব্যতীত পরিচালিত হইতেছিল এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা লঙ্ঘন করিয়া কার্যক্রম পরিচালনা করিতেছিল।
পরবর্তীতে পরিবেশ সংরক্ষণ আইন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের সংশ্লিষ্ট ধারায় কে বি সি ইটভাটাকে ৩ (তিন) লাখ টাকা এবং বি বি এম ইটভাটাকে ২ (দুই) লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন জানান, পরিবেশের ক্ষতি সাধনকারী অবৈধ ইটভাটা ও অন্যান্য অবৈধ স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকিবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানাইয়া পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
© All rights reserved © 2023
Leave a Reply