
লিয়াকত হোসেন জনী মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে ভর্তুকি, প্রণোদনা ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা সরাসরি পৌঁছে দিতে দ্রুত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কথা ধৈর্যসহকারে শুনে দ্রুত ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মধুপুরে কোনো বখাটে বা মাদককারবারীর স্থান নেই। জনগণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়ার মতো কর্মকাণ্ড থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন।
স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা নিশ্চিত করে
© All rights reserved © 2023
Leave a Reply