1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া প্রার্থী- কাজী এম সাখাওয়াত হোসেন  - Stbanglatv.com
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া প্রার্থী- কাজী এম সাখাওয়াত হোসেন 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ব্যাপক আলোড়ন ও আলোচনায় এসেছেন সমাজ সেবক কাজী এম সাখাওয়াত হোসেন। তিনি ইতিমধ্যে পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ ও ভোটারদের কাছে দোয়া কামনা করছেন।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের সঙ্গে জোরালো ভাবে মতবিনিময় অব্যাহত রেখেছেন।

নির্বাচনে পৌর মেয়র প্রার্থী হিসেবে কাজী এম সাখাওয়াত হোসেন বলেন- সম্মানিত পৌরবাসী,

আসন্ন পৌর নির্বাচনে আমি আপনাদের দোয়া ও ভালোবাসা প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করছি। আমার লক্ষ্য হলো একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব পৌর প্রশাসন গড়ে তোলা।

পরিচ্ছন্নতা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ, সড়ক উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।

আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি সত্যিকারের উন্নয়ন সম্ভব। তাই আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ ও সমর্থন একান্তভাবে কামনা করছি।

আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় বিজয়ী হলে প্রথম শ্রেণীর পৌর সভা গড়া ও সবার আস্থা রক্ষা করাই হবে আমার প্রধান দায়িত্ব।

পৌর সভার একাধিক ভোটার ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন- কাজী এম শাখাওয়াত হোসেন জনপ্রতিনিধি না হয়েও অনেক আগে থেকেই সামাজিক, মানবিক ও জনসেবামুলক কাজ করে আসছেন, এবারের পৌর সভার নির্বাচনে জনগণ তাঁকে সমর্থন দিয়ে পৌর মেয়র নির্বাচিত করে নতুন চমক সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি