1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ট্রাকের চাপায় ওয়ালটন শো-রুমের ম্যানেজার নিহতঃ - Stbanglatv.com
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ট্রাকের চাপায় ওয়ালটন শো-রুমের ম্যানেজার নিহতঃ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

 

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় পাটগ্রাম ওয়ালটন শো-রুমের ম্যানেজার রফিকুজ্জামান পলাশ (৩৫) নিহত।

 

শনিবার ( ২৮ ফ্রেব্রুয়ারি) আনুমানিক সকাল ১০ টা ৪৫ মিনিটে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের শিমুল তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাতীবান্ধা হাইওয়ে থানা ও পাটগ্রাম থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। নিহত পলাশের বাড়ি রংপুর বদরগঞ্জ উপজেলায়। ঘটনাস্থলে অপর মোটরসাইকেল আরোহী লিটন নামে একজন আহত হয়ে পাটগ্রাম হাসপাতালে ভর্তি হন। তিনিও পাটগ্রামের ওয়ালটন শো-রুমে কর্মরত।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারীগামী অজ্ঞাত নামা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী পলাশকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পাটগ্রাম থেকে আলাউদ্দিন নগর এলাকায় শো-রুমের কাজে যাওয়ার পথে প্রধান সড়ক বুড়িমারী থেকে রংপুর মহাসড়ক বকুল তলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। এসময় সড়কেই পড়ে থাকতে দেখা যায় মোটরসাইকেলের চাবি, চশমা ও তার নিথর দেহ।

 

হাতীবান্ধা হাইওয়ে থানার (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, খবর পেয়ে স্থানীয় পুলিশের টিম নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। জড়িতদের চিহ্নিত করতে কাজ করছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি