1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল নেতা বহিষ্কার - Stbanglatv.com
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

 

মোহাম্মদ রাসেল ইটনা-মিটামইন-অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্মাণাধীন বাধাঘাট সেতু ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে জোরপূর্বক যানবাহন চলাচলের চাপ সৃষ্টি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়—দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তির পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ড ঘিরে আলোচনা শুরু হয়। সেখানে নির্মাণাধীন সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে। কাজ চলমান থাকায় নিরাপত্তাজনিত ঝুঁকির কথা জানানো হলেও চাপ প্রয়োগ অব্যাহত ছিল বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাকিব জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। অনাকাঙ্ক্ষিত চাপ ও হুমকির কারণে কাজের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল বলেন, ঘটনার বিষয়ে সাংগঠনিকভাবে যাচাই-বাছাই করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি