1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু - Stbanglatv.com
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. জোয়াহেরুল ইসলাম (৭০) কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের কলকাতার দমদম এলাকায় অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। এক সপ্তাহ আগে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ শুক্রবার রাতে হাসপাতালেই রাখা হবে। পরদিন ভোরে সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়া হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রীও মেডিকেল ভিসায় ভারতে যোগ দেন। পরিবারসহ সেখানেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।
জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি