1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বরিশালে ট্রলি-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৭ - Stbanglatv.com
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বরিশালে ট্রলি-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

নিজস্ব প্রতিবেদক
বরিশালের গৌরনদী উপজেলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাহিলাড়া এলাকার আকন বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে রোগী ও স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল একটি অ্যাম্বুলেন্স। মহাসড়কের মাহিলাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটের খোয়া বোঝাই একটি ট্রলির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনে থেকে অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক নাইমুল ইসলাম (৩৫) মারা যান। আহত হন মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপসহ অন্তত সাতজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত ট্রলি ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি