1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫ - Stbanglatv.com
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মাধবদী এলাকায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ উঠেছে, পূর্বের একটি ধর্ষণের ঘটনা আড়াল করতেই তাকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় হত্যা মামলা করেন। মামলায় ৯ জনকে আসামি করা হয়। ঘটনার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— এবাদুল্লাহ (৪০), আহম্মদ আলী মেম্বার (৬৩), মো. ইমরান দেওয়ান (৩২) ও মো. আইয়ুব (৩০)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার এজাহারভুক্ত চারজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ১৫ বছর বয়সী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল বলে জানা যায়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির পরিবার ভাড়া বাসায় বসবাস করত। প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

পরিবারের দাবি, বুধবার বিকেলে বাবার সঙ্গে খালার বাড়ি যাওয়ার পথে কয়েকজন যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি