1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আব্দুস সালাম-কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক নিয়োগে হোসেনপুরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‎ - Stbanglatv.com
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

আব্দুস সালাম-কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক নিয়োগে হোসেনপুরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‎

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

 

‎কিশোরগঞ্জের হোসেনপুরের কৃতি সন্তান

‎বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হোসেনপুর উপজেলার নেতৃবৃন্দ।

‎বুধবার রাতে রাজধানীর শান্তিনগরে তার ব্যক্তিগত কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

‎এ সময় উপজেলার ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন হোসেনপুরের কৃতি সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ।

‎ উপজেলা তাঁতীদলের সদস্য সচিব  আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জমসেদ,উপজেলা তাঁতীদলের যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহমেদ,পুমদী ইউনিয়ন আহ্বায়ক নিজাম উদ্দিন, আড়াইবাড়িয়া ইউনিয়ন আহ্বায়ক সম্রাট এছাড়াও উপস্থিত ছিলেন,ছাত্রদল নেতা সাকিব,তাঁতীদল নেতা শফিক খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎এসময় নেতৃবৃন্দ বলেন, হোসেনপুরের কৃতি সন্তান বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালামের এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে হোসেনপুর উপজেলাবাসী গর্বিত। তার দক্ষ নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎উল্লেখ্য, আব্দুস সালাম চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান-এর প্রধান নির্বাচনি এজেন্টের দায়িত্বও পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি