1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদক মব সৃষ্টির মামলায় আসামি: স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিষ্কার - Stbanglatv.com
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

মাদক মব সৃষ্টির মামলায় আসামি: স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

চোরাচালান ও মাদকসংক্রান্ত অভিযানে পুলিশের দায়ের করা মামলায় আসামি হওয়ায় রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বাধা প্রদান ও হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

 

ঘটনার পর দায়ের করা মামলাগুলোতে বল প্রয়োগ করে মব সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান, হামলা এবং মাদকসহ চোরাকারবারি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ডাইয়ারকান্দা গ্রামের বাসিন্দা মামুন মিয়া (পিতা: মৃত সিরাজ মিয়া)। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা কারাগারে রয়েছেন।

 

এ প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলমাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) ও সদস্য সচিব ইয়াসিন আরাফাত দলীয় সিদ্ধান্ত অনুমোদন করেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে মামুন মিয়াকে ইউনিয়ন সদস্য সচিব পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

 

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) বলেন, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়-এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠলে সংগঠন তা কখনো প্রশ্রয় দেয় না। মামলায় আসামি হওয়ার পর প্রাথমিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি