1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশনঃ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশনঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন সাবিনা ইয়াসমিন নামে এক তরুণী। এদিকে প্রেমিকার আগমনের খবর পেয়ে ঘর ছেড়ে পালিয়েছেন প্রেমিক সোহাগ হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেন্দ্রনগর ইউনিয়নের বতুয়াতুলি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সোহাগ হোসেনের সাথে গত ২ বছর ধরে সাবিনা ইয়াসমিনের গভীর প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি সোহাগ কালক্ষেপণ শুরু করেন। নিরুপায় হয়ে সাবিনা ইয়াসমিন গত দুই দিন আগে সোহাগের বাড়িতে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

 

ভুক্তভোগী তরুণী সাবিনা জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোহাগ তার সাথে দীর্ঘ সময় ধরে সম্পর্ক বজায় রেখেছেন। এখন তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে বাধ্য হয়েই তাকে এই চরম সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি আরও জানান, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি এই বাড়ি ছাড়বেন না।

এদিকে, অনশনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রেমিক সোহাগ হোসেন বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছেন। সোহাগের পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বতুয়াতুলি এলাকায় উৎসুক জনতা বিষয়টি নিয়ে ভিড় করছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি