1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বালু উত্তোলনের ঘটনায় তিনজনের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বালু উত্তোলনের ঘটনায় তিনজনের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View

 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি গাড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুনানি শেষে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কলমাকান্দা সদর ইউনিয়নের দিনমজুর শ্রমিক ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)।
আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা তিনটি হ্যান্ডট্রলি গাড়িতে মোট (৩×৫০=১৫০) ঘনফুট বালু ছিল। আদালতের নির্দেশে বালুভর্তি গাড়িগুলোও জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দুপুরেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজামূল ইসলাম বলেন, “সম্প্রতি গভীর রাতেও হ্যান্ডট্রলি গাড়ির শব্দে আমরা ঘুমাতে পারছিলাম না। এ নিয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবহিত করি। এর প্রেক্ষিতেই আজ উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।”
স্থানীয়দের একাংশের মতে, নদী ও পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ জরুরি। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং পরিবেশ ও স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে সচেতন মহলের আরেকটি অংশ মনে করছে, দারিদ্র্য ও কর্মসংস্থানের সংকট অনেক সময় মানুষকে ঝুঁকিপূর্ণ ও বেআইনি কাজে জড়িয়ে ফেলে। তাই আইন প�

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি