1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে টোকেন ইস্যু নিয়ে অভিযোগ, মাসে কোটি টাকার আদায়ের দাবি - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে টোকেন ইস্যু নিয়ে অভিযোগ, মাসে কোটি টাকার আদায়ের দাবি

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ Time View

হুমায়ূন রশীদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে বিশেষ টোকেন বা ‘আলফা কার্ড’ ব্যবস্থার মাধ্যমে মাসিক বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে হাইওয়ে পুলিশের একটি অংশের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যানসহ বিভিন্ন পরিবহন থেকে নির্দিষ্ট হারে টাকা নেওয়া হচ্ছে।

চালকদের ভাষ্য অনুযায়ী, সিএনজি অটোরিকশার জন্য ৫০০ টাকা এবং পিকআপ ভ্যান ও অন্যান্য যানবাহনের জন্য ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টোকেন সংগ্রহ করলে মাসজুড়ে চেকপোস্টে ঝামেলা এড়ানো যায় বলেও অভিযোগ করেন কয়েকজন চালক। তারা আরও দাবি করেন, চুক্তিতে রাজি না হলে কাগজপত্র ঠিক থাকলেও মামলা বা হয়রানির শিকার হতে হয়।

এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশের এক কর্মকর্তার নাম উল্লেখ করে অভিযোগ উঠেছে যে, তার ঘনিষ্ঠ একজনকে এ কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে স্বেচ্ছাসেবক হিসেবে দাবি করেছেন।

নিরাপদ সড়ক আন্দোলনের স্থানীয় এক নেতা বলেন, এ ধরনের টোকেন পদ্ধতি থাকলে অনিয়মিত বা আনফিট যানবাহন চলাচলের সুযোগ পায়, যা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে, হাইওয়ে পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি