1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অবৈধভাবে গাছ কাটার অভিযোগে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত - Stbanglatv.com
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

অবৈধভাবে গাছ কাটার অভিযোগে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

 

রাসেল হোসেন মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সরকারি বেড়িবাঁধের গাছ অবৈধভাবে কাটার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্র জানায়, কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে নির্মিত সরকারি বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নিজ বাড়িতে গাড়ি চলাচলের পথ সহজ করতে গাছগুলো কাটার নির্দেশ দেওয়া হয়।

ঘটনার পর দলীয়ভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নেতার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি