1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইল নড়াগাতী থানা কর্তৃক ৭০(সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ - Stbanglatv.com
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

নড়াইল নড়াগাতী থানা কর্তৃক ৭০(সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ Time View

 

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইমরান সরদার(৩২) ও মোঃ ইবাদুর শিকদার(৪০) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইমরান সরদার (৩২) গোপালগঞ্জ জেলার সদর থানা দিন বরফা গ্রামের মোঃ সোরহাব সরদার ও মোঃ ইবাদুর শিকদার (৪০) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন চর যোগানিয়া গ্রামের মোঃ কুদ্দুস শিকদার ছেলে। গত ২৩ ফেব্রুয়ারি’২৬ বিকাল ১৬.৫০ ঘটিকার সময় নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নস্থ চাপাইল ভূমি অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রহিম তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফ. এম. তারেক, এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমরান সরদার@সরকার(৩২) ও মোঃ ইবাদুর সিকদার (৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭০(সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন সিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি