
মোহাম্মদ রাসেল, (মিটামইন) কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিটামইন উপজেলার কামালপুর গ্রামে সরকারি রাস্তার পাশে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে এক বাড়ির প্রবেশপথ তৈরি করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, এসব গাছ সাবেক রাষ্ট্রপতি ও সংসদ সদস্য আব্দুল হামিদের সময় হাওরাঞ্চলের সড়ক ভাঙন রোধ ও পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে রোপণ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, জাহাঙ্গীরের বাড়িতে গাড়ি প্রবেশে সুবিধা করতে ধাপে ধাপে গাছগুলো কেটে ফেলা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর জানান, “গাছ কাটা আমার দরকার হয়নি। প্রতিটি ব্যক্তি নিজের জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। বেড়িবাঁধও সরকারি নয়।”
মিটামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ১৯৯৫-১৯৯৬ সালে বাঁধ তৈরি ও গাছ রোপণ করা হয়েছিল। গাছ কাটা সংক্রান্ত বিষয়টি জানার পর সেগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে মামলা চলমান রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply