1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাটোরে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

নাটোরে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ Time View

নাটোরের নলডাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কয়েকজন স্থানীয় নেতাকর্মীর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

বিএনপির দাবি, একদল ব্যক্তি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে কার্যালয়ের বেশ কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ কর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ। তিনি ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি