
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের মূল্য ও মান স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করেছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার শ্রী বিধান কান্তি হালদার ও আদিতমারী ভূমি কমিশনার আজিজা বেগম এবং নিরাপদ খাদ্য কর্মকতা।
আজ দুপুরে আদিতমারী উপজেলা কার্যালয় থেকে বের হয়ে মহিষখোচা বাজার সহ আদিতমারী উপজেলার বিভিন্ন বাজারের বিভিন্ন দোকানে পরিদর্শন চালানো হয়। এ সময় খাবারের গুণগত মান বজায় রাখা, পোড়া তেল ব্যবহার না করা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং খাবার সরবরাহে জড়িত হোটেল ও রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীদের দ্রব্যমূল্য সঠিক রাখা ও মুদি দোকানের মেয়াদ উত্তীর্ণ পন্য না রাখার পরামর্শ প্রদান করেন।
এ সময় প্রায় অর্ধশতাধিক দোকান পরিদর্শন করেন তারা। মহিষখোচা ইউনিয়নের একরামুল হকের মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় ২০০০ টাকা জরিমানা করেন তারা।
© All rights reserved © 2023
Leave a Reply