1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কক্সবাজারে শিশুর মৃত্যু: এমপিকে পদত্যাগের দাবি ইসলামী আন্দোলনের - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

কক্সবাজারে শিশুর মৃত্যু: এমপিকে পদত্যাগের দাবি ইসলামী আন্দোলনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ Time View

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় এক শিশু নিহত হওয়ায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি সংশ্লিষ্ট এমপিকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় এমপি আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। শিশুর মায়ের হাহাকার সকলের অশ্রুসজল করেছে।

বিবৃতিতে বলা হয়, নিহত শিশুর পরে এমপি নিজে ও স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে গাড়ি জনতার হাত থেকে ছাড়িয়ে নেন। পুরো ঘটনায় দায়িত্বহীনতা ও দাপটের চিত্র প্রকাশ পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তা তীব্র নিন্দা ও ক্ষোভের সঙ্গে প্রত্যাখ্যান করেছে।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, বাংলাদেশে এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা গাড়ি বহরের মাধ্যমে দাপট দেখানোর চেষ্টা করেন, যা দুর্ঘটনা নয় বরং হত্যার সমতুল্য। তাই কক্সবাজার-২ এর এমপিকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিএনপি নেতৃত্বকে বলা হয়েছে, এমপি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে পদচ্যুত করতে।

শিশুর পরিবারের প্রতি শোক প্রকাশ করে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “একটি শিশুর মৃত্যুর ক্ষতিপূরণ নেই, কিন্তু এমন নির্মম ঘটনার পরও সংসদে ওই এমপির বক্তব্যের নৈতিক অধিকার নেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি