1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাবার জানাজা স্থগিত, ৩০ ঘণ্টা পর দাফন সম্পত্তি ভাগাভাগির পর - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

বাবার জানাজা স্থগিত, ৩০ ঘণ্টা পর দাফন সম্পত্তি ভাগাভাগির পর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা দাফন ছাড়া থাকার পর অবশেষে সমঝোতার মাধ্যমে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লিখিত চুক্তিতে দুই পক্ষের স্বাক্ষরের পর দাফন সম্পন্ন হয়। নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজার রহমান (৭৫) মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন বুধবার বেলা ১১টায় জানাজা নির্ধারণ করা হলেও সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিলে তা স্থগিত হয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবদ্দশায় তিনি বাড়িভিটাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন। এ নিয়ে প্রথম পক্ষের ছেলে আবদুল হাকিমের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল। জানাজায় অংশ নিতে এলাকাবাসী জড়ো হলে সম্পত্তির সমবণ্টনের দাবি তুলে দাফনে আপত্তি জানানো হয়। ফলে মরদেহ কাফন পরানো অবস্থায় বাড়ির আঙিনায় রাখা ছিল।

দিনভর স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বৈঠক শেষে রাত ১০টার দিকে সমঝোতা হয়। সিদ্ধান্ত অনুযায়ী বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই ৮ শতাংশ করে পাবেন এবং অবশিষ্ট অংশ বোনের জন্য বরাদ্দ থাকবে। আবাদি জমি আইনানুগ প্রক্রিয়ায় বণ্টনের বিষয়েও একমত হন তারা। লিখিত অঙ্গীকারনামায় উভয় পক্ষ স্বাক্ষর করার পর রাত ১১টার দিকে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা হিল জামান জানান, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি