
মোঃ আশরাফুল আলম, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৬,১৯,৬০০ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর বিওপি একটি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫,৮৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬,১৯,৬০০ (ছয় লক্ষ ঊনিশ হাজার ছয়শত) টাকা।
ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে নিয়মিত চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক এবং আসামি গ্রেফতারের কার্যক্রম অব্যাহত থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply